গত ২৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘বান্দরবানে সংরক্ষিত বনাঞ্চলে চলছে অবাধে বৃক্ষনিধন’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়েছে। বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার কে এম শহীদুল্লাহ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, উক্ত প্রতিবেদনে ‘বন বিভাগের ছত্রচ্ছায়ায় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের হলুদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে বৃক্ষ নিধনের মহোত্সব চলছে’ বলে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক ও বস্তুনিষ্ঠ নয়। প্রকৃতপক্ষে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে কোন সংরক্ষিত বনাঞ্চল বা সরকারি বন নেই। তাই সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারের প্রশ্নই উঠে না।
