ভেজালে সয়লাব সারা দেশ। বলতে গেলে দেশে চলছে নিরব গণহত্যা। খাদ্য পানীয়তে বিষ মিশিয়ে এই গণহত্যা চালানো হচ্ছে। কৃষিজাত, দুগ্ধজাত, মত্স্যজাত, ফলজাত, ডিম, টিনজাত, ব্যাকেটজাত। এমনকি আমদানিকৃত খাদ্য পণ্যে খোলাখুলিভাবে ও নিয়মিতভাবে বিষ মেশানো হচ্ছে। দেশের সকল শ্রেণির মানুষ সেই বিষে আক্রান্ত হচ্ছে। শিশুরা এর প্রধান শিকার। ডায়াবেটিস, কিডনী, ফুসফুস, লিডার, স্নায়ু, চর্ম ও ক্যান্সার রোগের আশঙ্কাজনক বৃদ্ধির প্রধান কারণ বিষাক্ত খাদ্যগ্রহণ। তাই ক্ষতিকর কেমিক্যাল দ্রব্যের বিশেষ করে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা দরকার। এ ব্যাপারে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ও দেশের জনগণকে সচেতন হতে অনুরোধ করছি।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর ১, ঢাকা ১২১৬
