চাঁদপুরের কচুয়ার সহদেবপুর জামালিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল রবিবার এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকী জৌনপুরী পীর সাহেব। প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন মুন্সী, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মাহফিলে বক্তা ছিলেন—হযরত মাওলানা হুমায়ন কবীর মুজাহিদী, আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী পীর সাহেব এবং সহদেবপুর জামালিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের।
