রাজধানীর সলিমুল্লাহ সেলিম প্রা. বিদ্যালয় জাতীয়করণ হলো

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
রাজধানীর কদমতলী থানার সলিমুল্লাহ সেলিম প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বিদ্যালয়ক সরকারিকরণের উদ্বোধন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। উপস্থিত ছিলেন বিদ্যালয় দাতা সলিমুল্লাহ সেলিম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মো. শহীদুল্লাহ, কদমতলী থানা তরুণ লীগের আহবায়ক শাহাবুদ্দিন পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান, শ্যামপুর ইউনিয়ন কাউন্সিলর ঝুমু বেগম ও মোবারক হোসেন প্রমুখ।