ইত্তেফাক সম্পাদকের জন্মদিনে বিএনআরএস এর অনুষ্ঠান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
দেশের সংবাদপত্র শিল্পের পথিকৃত দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর টিকাটুলিস্থ মোতালেব ম্যানশনে বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থার (বিএনআরএস) উদ্যোগে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিন্টু, এম এ মুকিত জুয়েল, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন সরকার, জাহিদুল ইসলাম, হাওলাদার এম সোহাগ, লিটন হোসাইন, সিদ্দিকুর রহমান, সুমনা জাহান, জাওয়াতা আফনান, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিংশ শতাব্দীর মধ্য প্রহরে জন্ম নেয়া দৈনিক ইত্তেফাকের সাহসী কণ্ঠস্বরকে বার বার চেষ্টা করেও কোন অপশক্তি দমাতে পারেনি। বরং যারা ইত্তেফাকের কণ্ঠরোধ করতে চেয়েছিল তারা এর বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতায় দগ্ধ হয়ে হার মেনেছে। গণমাধ্যমের স্বাধীনতা যদি কোন অপশক্তি স্তব্ধ করতে চায়, দৈনিক ইত্তেফাক যেন নির্যাতিত নিপীড়িত সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের পাশে দাঁড়িয়ে আভিভাবকের ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা অতীতের মত জাতি আজও দৈনিক ইত্তেফাকের কাছে প্রত্যাশা করে। -প্রেসবিজ্ঞপ্তি