মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবির প্রতি সমর্থন জানিয়ে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশের আয়োজন করেছে।
বেলা ২টায় অনুষ্ঠেয় এই সমাবেশে দেশবরেণ্য সাংবাদিকরা বক্তব্য রাখবেন। গতকাল কমান্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশ সফল করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক শফিকুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি
