যশোরে পেঁয়াজের দাম বাড়ছেই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
যশোরাঞ্চলে তিন দিনের ব্যবধানে পিঁয়াজের দাম কেজিপ্রতি ২০ টাকা বাড়ল। এই সুযোগে স্থানীয় খুচরাবাজারে বিক্রেতারা ইচ্ছামতো দামে পিঁয়াজ বিক্রি করছেন। যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও বড়বাজার ঘুরে দেখা গেছে—প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীরা জানান—তিন দিন আগে দাম ছিল ২৭ থেকে ৩০ টাকা। গত শুক্রবার থেকে দাম বেড়ে বর্তমানে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। দাম আরো বাড়তে পারে বলে জানান তারা। তবে যশোরে পিঁয়াজের হঠাত্ দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না বিক্রেতারা। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন—তারা কেনা দামের ওপর চার-পাঁচ টাকা লাভ ধরে পিঁয়াজ বিক্রি করছেন।