টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুরে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বাস, ট্রাক ও মাইক্রোবাসে গণডাকাতির ঘটনা ঘটেছে। মির্জাপুরে আজগানা ইউনিয়নের হাঁটুভাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনেই গত শনিবার রাতে এই গণডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল যাত্রীদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫ যাত্রীকে আহত করে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে দায়িত্বে অবহেলার কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং ডাকাতদের হামলায় আহত যাত্রীরা টহলরত দুই পুলিশকে গণধোলাই দিয়েছে।
