আজ ৩০ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৩ ও ৪। শুভবার রবি ও বৃহস্পতিবার। শুভ রত্ন মুক্তা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:বুদ্ধিমান ও উচ্চাভিলাষী। অন্যকে প্রভাবিত করার, নেতৃত্ব করার আদেশ দেয়ার ক্ষমতা আছে আপনার। আপনার উদ্যম আছে, এগিয়ে যাওয়ার মতো প্রত্যয় ও আত্মবিশ্বাস আছে। মানসিকভাবে উচ্চস্তরে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে। অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করার সাহস আছে। আর সাহসী মতের জন্যে আপনাকে অনেক বাধা ও সমালোচনার সম্মুখীন হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, চার্লস ডারউইন, আবুল হাসনাত, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, সুভাষ মুখোপাধ্যায়।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কোন আত্মীয় অসুস্থ হতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অগ্রগতি আশা করা যায়। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):মূল্যবান কোনো জিনিস খোয়া যেতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। বিশ্বাসের মর্যাদা নাও রাখতে পারে। শরীর সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। রক্ত সংক্রান্ত কোনো অসুখে ভুগতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): পেশাজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিন ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা কিছু আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):অসুস্থ আপনজনের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। কিন্তু সমস্যার উদ্ভব হতে পারে। পড়াশোনায় অধিকতর মনযোগ দিন। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):এখন কোনো ভ্রমণে যাওয়া ঠিক হবে না। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। জনসম্পৃক্ত পেশায় ভালো করবেন। রাজনীতিবিদদের ক্ষমতা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। সাফল্যের জন্য প্রচেষ্টা জোরদার করুন। পরিশ্রম বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। বিশিষ্ট ব্যক্তির আনুকূল্য কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরষ্কৃত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নিন। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে কেউ বাধার সৃষ্টি করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় ভালো করতে পারেন। কল্পনা প্রবণতা বৃদ্ধি পাবে। শিল্পীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আজ ভালো কোনো সুযোগ পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায়িক বাধাগ্রস্ত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। হঠাত্ কারো সাথে কলহে জড়িয়ে পড়তে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আপনজনদের সহযোগিতা পাবেন। সমস্যার সমাধান করা সহজ হবে। লেখক ও সাংবাদিকদের জন্য দিনটি শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। যেচে কারো উপকার করতে যাওয়া ঠিক হবে না। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):সামগ্রিকভাবে দিনটি শুভ নয়। শরীর ভালো নাও থাকতে পারে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
