মূলবইয়ের প্রতিটি অংশ ভালোভাবে পড়েছি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৪
প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে মূলবই বারবার অনুশীলন করেছি। মূলবই বারবার অনুশীলন করার ফলে পরীক্ষায় কোনো প্রশ্নই আমার কাছে অজানা মনে হয়নি । জারিন ফারহানা জারিন ফারহানা, ষষ্ঠ শ্রেণি ৫ম শ্রেণিতে জিপিএ-৫প্রাপ্ত পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় বছরের শুরু থেকেই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমার একটা তাগিদ ছিলো। আর তাই আমি বছরের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হয়েছি। মূলবইয়ের প্রতিটি অংশ ভালোভাবে পড়েছি। কোনো অংশই বাদ রাখেনি। প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে মূলবই বারবার অনুশীলন করেছি । মূলবই বারবার অনুশীলন করার ফলে পরীক্ষায় কোনো প্রশ্নই আমার কাছে অজানা মনে হয়নি । প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছি। নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে প্রশ্নের উত্তর করেছি। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষকদের সহযোগিতা নিয়েছি। যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দিয়েছি । সত্য-মিথ্যা,শূন্যস্থান পূরণ, ডান বাম মিলকরণ এসব মূলবই ভালোভাবে আয়ত্ত করার কারণে খুব সহজেই সমাধান করতে পেরেছি। আমার বাবা সবসময় চান আমি যেন ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালোবভাবে জ্ঞান অর্জন করতে পারি । আমি সবসময় বাবার চাওয়াকে গুরুত্ব দিতাম । আমার মা আমার পড়াশোনার ব্যাপারে সবসময় খেয়াল রাখতেন । আমার ভালো ফলাফলের পেছনে আমার পিতামাতার ও শিক্ষকদের অবদান রয়েছে। তােঁদর কাছে আমি চির কৃতজ্ঞ। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি সাধনা আমাকে সফলতা এনে দেবে।