Sub. c programming/
structure programming
তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার বিষয়ক জ্ঞান অপরিহার্য। আর প্রোগ্রামিং কম্পিউটার জগতের খুব পরিচিত একটি শব্দ। আমরা কম্পিউটারে যা’ই ব্যবহার করি বা কাজ করি তার সবকিছুই মূলত প্রোগ্রামিং ও সফ্টওয়ার ডেভেলপমেন্টের ফসল। আজ ‘c’ প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছেন কম্পিউটার প্রোগ্রামার রাজীব চৌধুরি।
c প্রোগ্রামিং ব্যবহার করে ছোট ছোট সফ্টওয়ার তৈরি করা সম্ভব। c প্রোগ্রামিং করতে একটি প্লাটফর্ম দরকার। মূলত Tarbo c নামে কম্পাইলটিতে এটির ইনপুট ও আউটপুট করা যায়। Tarbo cটি c ড্রাইভে ইনস্টল করে c ড্রাইভে Tarbo c নামের ফন্ডারটি ওপেন করে bin নামের ফন্ডারটি ওপেন করে Tc নামের iconটি ওপেন করলে প্লাটফর্মটি ওপেন হবে। এখন File অপশন হতে NEW-এ ক্লিক করলেই প্রোগ্রামিং কোড লেখা যাবে।
c প্রোগ্রামিং-এর আউটলাইন কয়েকটি ভাগে ভাগ করা হয়।
c variable,
Operator and Expression,
Data input and output
Control statement and array concept Array and function
Structure File.
c Language লিখার জন্য নিয়মিত অনুশীলনই সবচেয়ে বেশি দরকার।
variable: variable মানে চলক। আপনি যখন কোন প্রোগ্রাম করবেন, তখন বিভিন্ন ধরনের মানের প্রয়োজন পড়বে, যা variable-এ জমা থাকবে। যেমন: a = 5, b= 3
এখানে a, b দুইটি variable, যার মান যথাক্রমে ৫ ও ৩।
variable লিখার নিয়ম
১-> A - Z, a - z, 0-9 এবং ‘-’ যে কোন character-এর মধ্যমে variable declare করা যায়।
২-> তবে প্রথম character হিসেবে number ব্যবহার করা যায় না।
valid variables names: asdf, name, value
i, j, etc. (all combination of valid charecter set)
Invalid variable name: 3 name (প্রথম character-এ number ব্যবহার করা হয়েছে), @ data
(@ কোন valid character না।)
কোন keyword-কে variable-এর নাম হিসেবে লিখা যায় না। যেমন: case, break, Int, float, double.
keyword কি তা আস্তে আস্তেই জেনে যাবেন।
Data type: c Language-এর কিছু কমন ডাটা টাইপ হলো:
int. পূর্ণ সংখ্যা (inreger) জমা রাখার জন্য।
float. ভগ্নাংশ (floating) জমা রাখার জন্য।
char. character জমা রাখার জন্য।
পরবর্তী অংশ আগামীকাল
মতামত জানাতে
ফোন
০১৭১৪৭০৫৭২৭
ইমেইল
anushilon.ittefaq10
@gmail.com
