সৃ জ ন শী ল ক র্না র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৬
প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত রবিবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে অষ্টম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য কৃষিবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (পদার্থবিজ্ঞান) চতুর্দশ অধ্যায় (আলোর প্রতিফলন) নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ সালেহা পাড়ার একটি নাট্যদলের সাথে জড়িত। সে বাসার একটি আয়নার সামনে দাঁড়িয়ে নাটকের রিহার্সাল করত যার দৈর্ঘ্য ছিল .50 m। কিন্তু সালেহার উচ্চতা 1.20m। ঐ আয়নাতে সে তার পূর্ণ অবয়ব দেখতে পেত না বলে সন্তুষ্ট ছিলনা। এতে সে বাবার কাছে একটি বড় আয়নার জন্য বায়না ধরলে তার বাবা একটি বড় আয়না কিনে দেয়। আয়নাটির সামনে দাঁড়িয়ে সালেহা এখন তার পূর্ণ অবয়ব দেখতে পারে, যার ফলে সে এখন নাটকের রিহার্সাল ভালমতো করতে পারে। ক. অসদ বিম্ব কাকে বলে? খ. সমতল দর্পণ ও গোলীয় দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্যের মধ্যে তিনটি পার্থক্য লিখ। গ. সালেহার জন্য কেনা বড় আয়নাটির দৈর্ঘ্য পূবের্র তুলনায় অন্তত কত বেশি, নির্ণয় কর? ঘ. আলোক রশ্মির ক্রিয়া রেখা অঙ্কন করে ব্যাখ্যা কর কেন আগের আয়নাতে সালেহার পূর্ণ অবয়ব দেখা যেতোনা এবং নতুন আয়নাতে কিভাবে তার সমাধান হল। নমুনা উত্তর ক. কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদ বিম্ব বলে। খ. সমতল দর্পণ ও গোলীয় দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্যের মধ্যে তিনটি পার্থক্য নিম্নরূপঃ সমতল দর্পণ ১. সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্বও তত হয়। গোলীয় দর্পণ ১. গোলীয় দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান কিংবা কম-বেশি হতে পারে। সমতল দর্পণ ২. সমতল দর্পণে বিম্ব সবসময় অসদ ও সোজা হয়। গোলীয় দর্পণ ২. গোলীয় দর্পণে বিম্ব সদ কিংবা অসদ এবং উল্টা কিংবা সোজা যেকোনোভাবেই হতে পারে। সমতল দর্পণ ৩. সমতল দর্পণে বিম্বের আকার সবসময় বস্তুর আকারের সমান হয়। গোলীয় দর্পণ ৩. গোলীয় দর্পণে বিম্বের আকার বস্তুর আকারের সমান কিংবা বড়-ছোট হতে পারে। গ. সাধারণত বাসায় ব্যবহূত আয়নাগুলো সমতল দর্পণের হয়। এবং এই ক্ষেত্রে নিজের পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার কমপক্ষে অর্ধেক হওয়া প্রয়োজন। যেহেতু সালেহার উচ্চতা ছিল 1.20 m, সেহেতু সালেহা তার পূর্ণ বিম্ব দেখতে হলে তার ব্যবহূত আয়নাটির দৈর্ঘ্য হতে হবে = 1.20 m ÷ 2 = 0.60 m। যেহেতু সালেহার জন্য কেনা বড় আয়নাটিতে সে তার পূর্ণ বিম্ব দেখতে পায়, সেহেতু এই আয়নাটির দৈর্ঘ্য অন্তত 0.60 m হবে। এবং যেহেতু সালেহাদের বাসার আগের আয়নাটির দৈর্ঘ্য ছিল 0.50 m। সুতরাং বলা যায় কেনা বড় আয়নাটি দৈর্ঘ্য পূবের্র আয়নাটির তুলনায় (0.60 - 0.50) m বা 0.10 m বেশি। ঘ. সালেহাকে চিত্রে HELF দিয়ে বুঝানো হয়েছে যেখানে H, E, L ও F দিয়ে যথাক্রমে তার মাথা, চোখ, পা ও পায়ের একেবারে নিচের অংশরূপে চিহ্নিত করা হয়েছে। আগের আয়নার ক্ষেত্রে (১নং চিত্রানুসারে) সালেহার মাথা ঐ থেকে আগত রশ্মি MN দর্পণে HM বরাবর আপতিত হয়ে ME পথে প্রতিফলিত হয়ে সালেহার চোখ E তে পরে। এইক্ষেত্রে সে তার মাথাকে H1 বিন্দুতে দেখতে পাবে। একইভাবে তার পা L থেকে আগত রশ্মি LN বরাবর MN দর্পণে আপতিত হয়ে NE পথে প্রতিফলিত হয়ে সালেহার চোখ E তে পরে। এইক্ষেত্রে সে তার পা’কে L1 বিন্দুতে দেখতে পারবে। কিন্তু আয়নার দৈর্ঘ্য কম হওয়াতে পায়ের একেবারে নিচের অংশ F থেকে আগত রশ্মি আয়নাটিতে ঠিকমত প্রতিফলিত হয়ে সালেহার চোখ E তে ফিরে আসতে পারেনা। যার জন্য সে তার পায়ের নিচের অংশের বিম্ব আগের আয়নাটিতে দেখতে পারেনা। কিন্তু নতুন আয়নাটির দৈর্ঘ্য 0.60 m যা আগের আয়না থেকে 0.10 m বড়। তাই সালেহার শরীরের প্রতিটি অংশ থেকে আগত রশ্মি ২ নং চিত্রের মত করে আয়নাতে ঠিকমত প্রতিফলিত হয়ে তার চোখে পরে। যার ফলে সে তার পূর্ণ অবয়ব দেখতে পায়। আজকের সৃজনশীল প্রশ্ন (কৃষি বিজ্ঞান) নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ তারেক সাহেব তার বাড়ির একটি দোচালা ঘরের মেঝেতে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। ঐ ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৫ মিটার ও ১৫ মিটার। তার দেখাদেখি তার মেয়ে তুশিও দশ বারোটি দেশি মুরগি পালন করে, তবে ছাড়া অবস্থায়। তারেক সাহেব মুরগির অনেক যত্ন করেন। কিন্তু সে হিসেবে তুশি কিছুই করেনা। তারপরও তার মুরগিগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠছে দেখে সে ভাবে তার বাবাও যদি তার মতো করে মুরগি পালন করতো তবে এত খাবার-দাবার, যত্নআত্মি করতে হতো না। ক. দেশি মুরগি বছরে গড়ে কতটি ডিম দেয়? খ. ডিপ লিটার পদ্ধতিতে ঘরের মেঝে ঘন ঘন পরিষ্কার করতে হয় না কেন? গ. তারেক সাহেব দোচালা ঘরটিতে কতটি বাড়ন্ত মুরগি পালন করতে পারবেন? ঘ. মুরগি পালনের পদ্ধতি নিয়ে তুশির ভাবনাটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং রবিবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় ইমেইল:[email protected] মোবাইল :01681035797