নোটিশ বোর্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫২
একুশের পোশাক নিয়ে অঞ্জন’স শিশু-কিশোর, তরুণ-তরুণীদের জন্য ভাষার মাসে অঞ্জন’স এনেছে ২১শের চেতনা শীর্ষক পোশাক। সাদা, কালো আর লাল রঙকে প্রাধান্য দিয়ে পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালাসহ বিভিন্ন ডিজাইন মোটিফ। ছোটদের জন্য একুশের পোশাকের আয়োজনে থাকছে শার্ট, ফতুয়া, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি। বনানী ১১ নম্বর অঞ্জন’স-এর আউটলেটসহ সকল আউটলেটে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে পোশাকের ক্যালিগ্রাফি-ভিত্তিক এ আয়োজন। বার্ডস আই বসন্ত ও একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে শত শত ডিজাইনের টি-শার্ট, ফুল ক্যাপ, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে ফ্যাশন হাউস বার্ডস আই। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের দুটি শো-রুমে। আড়ংয়ে একুশে মহান একুশের থিমে আড়ংয়ের এবারের একুশে ফেব্রুয়ারি কালেকশনে প্রাধান্য পেয়েছে কালো, লাল ও সাদা রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ এবং সুতি, খাদি, সিল্ক ও মসলিনের এসব পোশাকে রয়েছে বাংলা অক্ষর, এমব্রয়ডারি ও লেইসের কারুকাজ। পোশাক ছাড়াও আড়ংয়ে থাকছে ঘরবাড়ি সাজানোর বিভিন্ন প্রকার আনুষঙ্গিক। লাল সাদা নীল হলুদের বসন্ত আয়োজন বসন্তকে বরণ করতে লাল সাদা নীল হলুদ সেজেছে বহুবর্ণ সাজে। লাল নীল হলুদ সবুজ সব রং ভিড় করেছে লাল সাদা নীল হলুদের পোশাকে। সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। প্রতিটি পোশাকে উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে। মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি। বসন্তের এই আয়োজনে বাদ পড়েনি শিশুরাও। ফড়িংয়ের ভালোবাসা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস ফড়িং ডিজাইন করেছে বেশকিছু পোশাক। যেমন সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি। ভালোবাসা তো সবার জন্যে তাই তরুণদের পাশাপাশি সব বয়েসীদের জন্য ফড়িং পোশাকে নতুন ডিজাইন ও রং ব্যবহার করেছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে গোলাপি, নীল, হলুদ, লাল, টিয়া, সাদা, কমলা, কালো, সবুজ, আকাশী প্রভৃতি। আর বসন্তকে সামনে রেখেও তৈরি করা হয়েছে সব ধরনের পোশাক। হলুদ রঙকে প্রাধান্য দিয়ে ব্যবহার করা হয়েছে সবুজ, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা প্রভৃতি। ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৩-তে তাদের নতুন পণ্যের উদ্বোধন করেছে। এর মধ্য দিয়ে তারা জনসাধারণের জন্য একটি সুযোগ দিয়েছিল ইয়ামাহা আর-১৫ মোটরবাইক জেতার, অর্থাত্ যারা সেই নতুন পণ্য কিনবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। জেন্টাল পার্ক তারুণ্যের লাইফস্টাইলের সঙ্গে যুতসই পোশাক ডিজাইন করছে জেন্টাল পার্ক। এরজন্যই একুশের চেতনাকে তারুণ্যের মাঝে পৌঁছে দিতে ফেব্রুয়ারি মাসে নির্দিষ্ট কিছু পোশাকের রং হিসেবে বাছাই করা হয়েছে কালো, লাল, সাদা ও ছাই রঙকে। সিম্পল প্যাটার্নের কন্ট্রাস্ট নেক লাইনিং এবং স্ক্রিন প্রিন্টে করা হয়েছে প্রভাতফেরিসহ একুশের অনুষ্ঠানে যাওয়ার উপযোগী পোশাক। মুমু মারিয়ায় বসন্তের পোশাক বসন্ত বরণে মুমু মারিয়ায় এনেছে নতুন ডিজাইনের সালোয়ার-কামিজ, কাফতান ও শাড়ি। সময় উপোযোগিতা আনার জন্য ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। প্রতিটি পোশাকে বিভিন্ন রঙের সমাবেশ ঘটিয়ে আনা হয়েছে বসন্তের উপযোগিতা। ব্যবহার করা হয়ে বিভিন্ন হাতের কাজ। একুশে কে ক্র্যাফট অন্যান্য বছরের মতো কে ক্র্যাফট পূর্ণ মর্যাদায় এবং আন্তরিকতার সাথে শ্রদ্ধাভরে একুশের পসরা সাজিয়েছে। এবারের মোটিফে অনুপ্রেরণার উত্স হিসেবে থাকছে বৃদ্ধাঙ্গুলির ছাপ এবং ছাপের ভিতরে বর্ণ ও শব্দমালার বিন্যাস। এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সব শোরুমে। ফাল্গুনে নগরদোলা ফাল্গুন উপলক্ষে নগরদোলায় পাওয়া যাবে বিশেষ পোশাকের সমাহার। ১লা ফাল্গুন যেহেতু হালকা নাতিশীতষ্ণ আবহাওয়ায় উদযাপন হয়ে থাকে নগরদোলা তাই বেছে নিয়েছে উপযোগী আরামদায়ক কাপড়গুলো এবং রং নির্বাচনের ক্ষেত্রে পোশাকে হলুদ, বাসন্তী, লাল রংগুলোকে প্রাধান্য দিয়েছে। নগরদোলার পোশাকে আনা হয়েছে ট্রেডিশনাল ও ট্রেন্ডি স্টাইল, যা সব বয়সী ক্রেতাদের নজর কাড়বে। মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে। পাওয়া যাবে নগরদোলার সবগুলো শোরুমে। ভ্যালেন্টাইন ডে অফার ধানমন্ডির ক্লিওপেট্রা বিউটি স্যালন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দিচ্ছে মাত্র ১৪০০ টাকায় স্পেশাল ভেলেন্টাইন ডে মেকআপের প্যাকেজ। ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি, ২ দিনব্যাপী এই স্পেশাল মেকআপের সাথে থাকবে একটি ফ্রি সার্ভিস কুপন জিতে নেওয়ার সুযোগ। যোগাযোগ :০১৭৪১২১৯৬২৪। রিজেন্সিতে ভ্যালেন্টাইনস ডে ভ্যালেন্টাইনস ডে অন্যরকম একটি দিন। অন্যরকম দিনটিকে অন্যভাবে পালন করতে কে না চায়। আর এ নিয়ে আয়োজনেরও কোনো কমতি নেই। ঢাকা রিজেন্সীর রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাই লাইনে চলবে তেমনি নানা আয়োজন। মজার মজার খাবারের আয়োজন তো আছেই, এ ছাড়াও যারা অতিথি আসবেন তাদের জন্য থাকবে উপহার এবং এই বিশেষ মুহূর্তকে ফ্রেমে আটকে রাখতে ছবি তোলার এবং সাথে সাথে দেওয়ার বিশেষ ব্যবস্থা। যোগাযোগ :০১৭১৩৩৩২৫৬৪। গত ৩১ জানুয়ারি প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়। উপসে্র পোশাকে অমর একুশ সাদা, কালো আর লাল রঙের পোশাকে অমর একুশের ভাবগাম্ভীর্যকে ধার করেছে ফ্যাশন হাউস উপস্। উপসে্র এই আয়োজনে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য চমত্কার সব টি-শার্ট। ফ্যাশনমেকার শীতের এই উষ্ণ আবহাওয়ায় ফ্যাশনমেকার তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ রেখে যে নতুন পোশাকটি এনেছে তার নাম ‘পার্বতী’। এটা মসলিন কাপড় দিয়ে তৈরি হয়েছে। বডিতে সম্পূর্ণ প্রিন্টের সেলাই। নীচে দারজদির কাজ করা। থ্রি-পিসটি ফুল হাতার। এটি পাওয়া যাবে ফ্যাশনমেকারের সব আউটলেটে। কুটুমবাড়ি ভ্যালেন্টাইনসডে ও পহেলা ফাল্গুন উপলক্ষে কুটুমবাড়ি আয়োজন করেছে বিশেষ খাবারের প্যাকেজ। এসব প্যাকেজে থাকছে পমফ্রেড ফ্রাইড, ফ্রাইড ফিশ (সি ফিশ), স্পেশাল চিকেন ক্রাম্ব ফ্রাই, ব্রোস্ট চিকেন ফ্রাই, প্লেন পোলাও, প্রন মালাইকারি, পমফ্রেড ফ্রাইড গ্রিল, সোনালি ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সৌর চিকেন বল ইত্যাদি। এ সব খাবার পাওয়া যাবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। যোগাযোগ :০১১৯৫৩৮১৬৩০, ০১১৯৬২৬২০৪৩। হোটেল সারিনাতে ভ্যালেন্টাইন্স ডে হোটেল সারিনা আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উত্সব হলে ‘এ হ্যাপি ভ্যালেন্টাইনস ডিনার উইথ লাইভ মিউজিক’-এ সন্ধ্যা ৭টায় একটি বর্ণাট্য সন্ধ্যার আয়োজন করছে। যোগাযোগ :০১৯৮২৭০০৭০০, ৯৮২১১২২। অদ্রি অদ্রি পরিচালিত শিশুদের বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং খবরপাঠ, উপস্থাপনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্পবলা ও অভিনয় বিষয়ে ৪ মাস ও ৬ মাসের প্রশিক্ষণ কর্মশালায় ভর্তি চলছে। ক্লাস প্রতি শুক্রবার অথবা শনিবার। একই সাথে বড়দের ১৫ ঘণ্টার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ক্লাস সপ্তাহে ৩ দিন; সকাল/বিকাল/সন্ধ্যা। ভর্তি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১-৪০৭৪৯৫।