বিশ্বের বিভিন্ন দেশেই পত্রিকা ও অন্যান্য মাধ্যমে নানা ধরনের ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র চোখে পড়ে। আর মূল ঘটনা বা চরিত্রকে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপনের এই আর্টে ব্যতিক্রমী এই বিশ্বরেকর্ড যার দখলে তিনি হলেন পুয়ের্তোরিকোর গ্যারি জ্যাভিয়ার। ২০১১ সালের ১৬ ডিসেম্বর মাসে দেশটির সবচেয়ে বড় শপিং মল প¬াজা লাস আমেরিকাসে একটানা ৪৮ ঘণ্টা আগ্রহীদের ক্যারিকেচার এঁকে সবচেয়ে দীর্ঘ সময় এ ধরনের চিত্রকর্ম করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। বিশ্বরেকর্ড গড়ার দিন অর্থাত্ ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু করে ১৮ ডিসেম্বর একই সময়ের মধ্যে গ্যারি জ্যাভিয়ার সর্বমোট ৬৩৫ জনের ক্যারিকেচার এঁকেছেন এবং একটানা ৪৮ ঘণ্টার এই প্রচেষ্টার পথে এই শিল্পী তিন দফায় বিশ্রাম নেন মাত্র ৬৫ মিনিট।
