বরিশালে সাবেক দুই সংসদ সদস্যকে সম্মাননা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
খুলনা ও বরিশালের সাবেক দুই সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও অধ্যক্ষ গণেশ হালদারকে সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখায় সম্মাননা দেয়া হয়েছে। অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গত শনিবার এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি স্বপন কুমার বেপারীর সভাপতিত্বে সংগঠনের নতুনবাজারের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে জোনাল সেটেলমেন্ট অফিসার (যুগ্ম সচিব) প্রণয়কান্তি বিশ্বাস, অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, পংকজ সরকার, বাসব বড়াল, দেবব্রত মণ্ডল, সুমন হালদার, মনোজ হালদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।