ঢাকা মহানগর ১৪ দলের সভা আজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঢাকা মহানগর ১৪ দলের সভা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর ১৪ দলের নেতারা অংশগ্রহণ করবেন। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির আহ্বায়ক মীর হোসাইন আখতার। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর ১৪ দলের সমন্বয় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সংশি¬ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।