আখাউড়া স্থলবন্দরে আজ মঙ্গলবার থেকে টানা ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার নির্বাচনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে আজ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ওপারের ব্যবসায়ীরা মৌখিকভাবে জানানোর পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আখাউড়া স্থলবন্দর কাস্টমস সহকারি কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, টানা ৪ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
