রাবাদাকে নিয়েও শঙ্কা

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

পিঠের সামান্য চোট বিশ্বকাপ শঙ্কায় ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে। ইতিমধ্যে এই চোটে শেষ হয়ে গেছে তার আইপিএল অভিযান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) অনতিবিলম্বে তাকে দেশে ফিরে চিকিত্সা শুরু করার নির্দেশ দিয়েছে। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এই সতর্কতা গ্রহণ করছে সিএসএ। রাবাদা এবার আইপিএলে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। দিল্লি ক্যাপিটালসের এই বোলার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর পিঠে ব্যথার অভিযোগ করেন। এরপর চেন্নাইয়ের বিপক্ষে বুধবারের ম্যাচ খেলেননি তিনি। পরে তার পরীক্ষা করা হয়। পরীক্ষায় খুব খারাপ কিছু ধরা পড়েনি। কিন্তু শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিএসএ রাবাদাকে দেশে ফিরে যেতে বলেছে।

রাবাদা বলেছেন, দিল্লিকে এই অবস্থায় ছেড়ে যেতে তার খারাপ লাগছে। কিন্তু বিশ্বকাপ সামনে রেখে এই সতর্কতা নেওয়া ছাড়া উপায় ছিলো না। রাবাদার এই ইনজুরি দক্ষিণ আফ্রিকার শঙ্কাকে আরো বাড়িয়ে দিলো। তাদের বেশ কয়েকজন ফাস্ট বোলার ছোটখাটো ইনজুরিতে ভুগছেন। ডেল স্টেইন কিছুদিন আগে কাঁধের ইনজুরিতে আইপিএল ছেড়েছেন। লুঙ্গি এনগিডি ও অ্যানরিক নোর্টজে আগে থেকেই ইনজুরিতে ভুগছেন।