আঞ্জুমান আরা শাহাদাত
ভাষা সৈনিক ড. এ এইচ শাহাদাত উল্লাহর স্ত্রী আঞ্জুমান আরা শাহাদাত্ (৭৩) সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। গুলশান লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আঞ্জুমান আরা শাহাদাত ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়।
হামিদা বেগম
খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন সম্পাদক ও ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের মা হামিদা বেগম (৮১) সোমবার ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে... রাজেউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শরীফ উদ্দিন আহম্মেদ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক শরীফ উদ্দিন আহম্মেদের পিতা ডা. আব্দুল অদুদ (৮৮) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়ি হোমনা উপজেলা শোভারামপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
আবিদ রহমান
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আবিদ রহমান (৫০) অস্ট্রেলিয়ার সিডনীতে নিজ বাসভবনে সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
