ভারতের প্রতিরক্ষা বাজেট ১৪ হাজার কোটি রুপি হ্রাস

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
কয়েক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কমে যাওয়ার প্রভাব পড়েছে প্রতিরক্ষা বাজেটে। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ১৪ হাজার রুপি কমানো হয়েছে। এবার প্রতিরক্ষা বাজেট নির্ধারন করা হয়েছিল ১ লাখ ৯৩ হাজার কোটি রুপি। এর ফলে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ নতুন অস্ত্র সংগ্রহ বাদ দিতে হবে অথবা বিলম্বিত হবে। গত কয়েক বছরে এবারই এত বেশি অর্থ কাটছাট করা হয়েছে। ফ্রান্স থেকে ১৫-১৭ বিলিয়ন ডলারের প্রায় দুইশ যুদ্ধ বিমান ক্রয়ের কার্যক্রমও আগামী অর্থবছরে চলে যাবে।