শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় নিউ এইচ গার্মেন্টস বন্ধ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৮
গতকাল সোমবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার ‘নিউএইজ’ তৈরি পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ ও শ্রমিকরা জানায়, শনিবার থেকে নিউএইজ কারখানার শ্রমিকরা বাত্সরিক মজুরি বৃদ্ধি হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। গতকাল ও শ্রমিকরা কারখানায় প্রবেশ করে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরিত ও বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে কারখানার নিটিং ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানায়, উত্তেজিত শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়।