আজ ১ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪। শুভবার রবিবার। শুভ রত্ন গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ ও নতুন ধ্যান ধারণার অধিকারী। আপনার মানসিক দৃঢ়তা রয়েছে। চিরাচরিত রীতি প্রথার প্রতি আপনার আস্থা নেই। জীবন আপনার কাছে একটা চ্যালেঞ্জ। অপ্রত্যাশিত সুযোগ ও প্রতিকূলতার মধ্যে দিয়েই অগ্রসর হবে আপনার জীবন। ব্যক্তি স্বাতন্ত্রবোধ ও নৈর্ব্যক্তিক অনুভূতি আপনার প্রবল, তাই আপনি প্রায় ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কিম নোভাক, জর্জেস সিমা নন, সরোজিনী নাইডু, কবি রফিক আজাদ, জ্যোর্তিবিদ উলুগ বেগ, গায়িকা নীলুফার ইয়াসমিন, অলিভার রীড, রকীব সিদ্দিকী, ড. আহমেদ শরীফ, মনিরউদ্দীন ইউসুফ।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নিজের উপর বিশ্বাস হারাবেন না। নিজের কর্মক্ষমতার উপর আস্থা রাখুন। কর্ম পরিবেশ খুব একটা ভালো যাবে না। কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। ব্যবসায়িক ব্যাপারে কাউকে দায়িত্ব দিয়ে বিশ্বাস করবেন না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): পদস্থ চাকরিজীবীদের দিনটি শুভ। কোন রকমের ঝামেলায় জড়াতে পারেন। শরীর ভালো যাবে না। অসুস্থতার জন্য কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কারও উপর দায়িত্ব দেয়া ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় অগ্রগতি হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কোনো ব্যাপারে মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত সামনে উঠতে পারবেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। অকারণে শুত্রুতার সম্মুখীন হতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ কোন অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): কোনো পরিকল্পনায় বাধাগ্রস্ত হতে পারে। ফলে চিন্তিত হতে পারেন। প্রভাবশালী কারো সাথে যোগাযোগ হতে পারে। কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ নয়। বৃহত্ কোম্পানির পরিচালকদের জন্য খুব একটা অনুকূল নাও থাকতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কর্মক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কারো সহযোগিতার আশা না করাই ভালো। সহকর্মীদের আচরণে মনে কষ্ট পেতে পারেন। ইমোশান সেন্টিমেন্ট সংযত রাখুন। শরীর অসুস্থ হতে পারে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। কেউ আপনাকে ভুল পরামর্শ দিতে পারে। ভুল পরামর্শে বিভ্রান্ত হতে পারেন। সামান্য কারণে উত্তেজিত হতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): বাড়িতে কেউ অসুস্থ হতে পারে। ফলে মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ভালো যেতে পারে। তবে নতুন বিনিয়োগে সতর্ক থাকতে হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো আত্মীয়ের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আজ কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে সে তুলনায় আশানুরূপ অর্থ নাও আসতে পারে। মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক কারণে বিব্রতবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মহিলাদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। শুভার্থীদেরকে ভুল বুঝতে পারেন। ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। প্রশংসিত বা পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে।
