Sub. c programming/
structure programming
তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার বিষয়ক জ্ঞান অপরিহার্য। আর প্রোগ্রামিং কম্পিউটার জগতের খুব পরিচিত একটি শব্দ। আমরা কম্পিউটারে যা’ই ব্যবহার করি বা কাজ করি তার সবকিছুই মূলত প্রোগ্রামিং ও সফ্টওয়ার ডেভেলপমেন্টের ফসল। আজ ‘c’ প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছেন কম্পিউটার প্রোগ্রামার রাজীব চৌধুরি।
গতকালের পর
ASCII character set:
আমাদের কীবোর্ড-এর সকল ‘কী’-এর corresponding কিছু value আছে। যেমন A-এর ASCII-value 65। অর্থাত্ আমরা যখন কোন variable-এ character ‘A’টা জমা রাখি তখন ঐ variable-এ 65 জমা থাকে।
Statement :
আমরা যখন কোন প্রোগ্রাম লিখব তখন বিভিন্ন ধরনের কাজ করব। যেমন এক variable-এর সাথে আরেক variable যোগ করা এবং তা অন্য variable-এ জমা রাখা।
A = 3; // A variable- এ ৩ জমা রাখা
C=A+3; // C variable-এ A-এর সাথে ৩ যোগ করে রাখা। এতে A-এর value পরিবর্তিত হয় না।
উল্লেখ্য, c language-এ সকল statement-এর পর ; দেয়া লাগে। // (double forwar slash)-এর পর যা লিখা হয় তা কমেন্ট হিসেবে গণ্য হয়।
আপাতত এখন পর্যন্ত আমরা যা শিখলাম তা দিয়ে ছোট একটি প্রোগ্রাম করি। আমাদের প্রথম প্রোগ্রামটিতে আমরা একটি সংখ্যা Display-তে output হিসেবে দেখবো। অর্থাত্ আমরা যে সংখ্যাটি input দিব তাই output-এ দেখবো।
# include < stdio.h>
int main ()
{
int var ;
print f (“my first number”) ;
var = 4;
print f (“var = %d \n”, var);
return o;
}
এখানে ব্যবহূত # include < stdio.h> টি হলে Header File for input/output.
int main () টি হলে main method
int var; টি হলো declaring a variable
print f; টি printing-এ sentence
var = 4 ; টি হলো assigning value
print f (“var = %d\n”, var); টি হলো printing the value of var.
পরবর্তী আলোচনাগুলোতে এ বিষয়গুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এখন প্রোগ্রামটি complie করতে compile বাটনটি ক্লিক করুন Tarbo-c-এর মেনুতে। দেখুন o error ; o warning। ok বাটনটি চাপুন। এবার Run-এ ক্লিক করুন। menu থেকে দেখুন আপনার প্রোগ্রামটির আউটপুট ৪ দেখাচ্ছে। Esc বাটন চাপুন ফিরে আসতে Tc- তে।
আপনারা ইতিমধ্যেই %-এ এর কাজ বুঝতে পেরেছেন। এটি variable, var-এর মান দিয়ে পরিবর্তিত হয়েছে। এমন আরও অনেক specifier আছে। যেমন:
% c shows a sigle character
% f shows float value upto six decimal disit
% s show a string.
String সম্পর্কে Array নিয়ে আলোচনায় জানতে পারবেন।
এখন এভাবেই ৫, ৬, ৭, ৮ ইত্যাদি ইনপুট নিয়ে চেষ্টা করুন।
পরবর্তী আলোচনায় আমরা দেখবো or কি।
মতামত জানাতে
ফোন
০১৭১৪৭০৫৭২৭
ইমেইল
anushilon.ittefaq10
@gmail.com
