শিক্ষা সংবাদ

শাহ্ মেরিনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪০
কর্মমুখি শিক্ষার দ্যুতি ছড়াতে মেরিটাইম পরিমন্ডলে আন্তর্জাতিক মানের সি ফেয়ারার্স তৈরি করে বাংলাদেশকে বিশ্ব বাজারে নতুনভাবে পরিচয় করে দেয়ার লক্ষ্যে ২০১১ সালে বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত করেন শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের অংশীদারিত্বে প্রথম বছর শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট বাংলাদেশে ও দ্বিতীয় বছর সাউথ টাইনসাইড কলেজ ব্রিটিশের পড়াশুনা সম্পন্ন করবে। যার ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি ২০১২ ব্রিটিশের সাউথ টাইনসাইড কলেজের উদ্দ্যেগে প্রথম ব্যাচের ক্যাডেট যাত্রা এবং বাংলাদেশে একবছর পড়াশোনা সম্পন্ন হওয়ায় গত ১৭ জানুয়ারি ২০১৩ সার্টিফিকেট প্রধান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহ্ মেরিন এন্ড বিজনেস্ ইনিস্টিটিউটের ২য় ব্যাচ ক্যাডেট এর শিক্ষা সমাপনী ও সার্টিফিকেট এওয়ার্ড সিরিমনী ১৭ জানুয়ারি ২০১৩ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার ” HE Nick Low”, নির্বাচন কমিশনার ” ব্রিগিডিয়ার জেনারেল মো: জাবেদ আলী(অব:)। এছাড়াও শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনষ্টিটিউটের চেয়ারম্যান মাকসুদা আফরোজ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মমিনুল ইসলাম চৌধুরী, উপস্থিত ছিলেন।