প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৪
মুগ্ধ আমি আমার দেশের
শাপলা ফোঁটা বিল দেখে
স্নিগ্ধ আমি জোছনা মাখা
কোমল চাঁদের দিল দেখে।
অবাক আমি ভর দুপুরে
দূর আকাশের চিল দেখে
ভালোবাসার সবুজ ছায়া
সাদা মেঘে নীল দেখে।
থমকে দাঁড়াই নদীর ধারে
মাছ রাঙা চুপ দেখে
শান্ত হই দু’চোখ ভরে
বাংলা মায়ের রূপ দেখে।