প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৫
মা মানে কি মা মানে কি
মা মানে তো আলো
নিজের চেয়ে সে আমাদের
বাসে অনেক ভালো।
মা মানে কি মা মানে কি
মা মানে তো হাসি
দিবা-রাত্রি বলি মাকে
তোমায় ভালোবাসি।
মা মানে কি মা মানে কি
মা মানে তো আশা
মা যে আমার এই ভুবনে
সুখের ছোট্ট বাসা।