আসবি কবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৫
গাই বিয়ালো পালের লাউ পেড়েছি চালের সিম তুলেছি টালের মাছ ধরেছি কই— আর কিনেছি নঈ, আসবি কবে সই? নয়কো মিছা বুলি রাঁধবো ভাঁপা পুলি সেই সাথে দুধ কুলি নয়া ধানের খই মোহনপুরের দই আসবি কবে সই?