মায়ের গয়না

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৫
ওরে আমার পুতুলরে সব মায়েরি গয়না ছেলে নয়রে মেয়ে নয়রে পুতুলমণি ময়না। কোথাও সে হারিয়ে গেলে করে অভিমান— সব মায়েরি ব্যথা এমন প্রাণ করে আনচান। মা-বাবা ডাকছে তারে -রাগ করোনা বোকা -সব মায়েরি গয়না তুই মাথায় দিলো টোকা। ওরে পুতুল আয় ফিরে দু’চোখ ভরে দেখি মা বাবার বুক খালি করে কান্ড করো সে কি!