ধানের মাঠে সরষে ফুল হলুদ মিষ্টি গন্ধে ঘাস ফড়িংদের সভা বসে সকাল কিবা সন্ধ্যে। সভা শেষে জানায় তারা— ফিরবে না আর বাড়ি মৌমাছিদের সাথে তাদের ভীষণ রকম আড়ি। রঙ-বেরঙের ডানা মেলে দোলায় পুচ্ছ বাহার তিড়িংবিড়িং নাড়ায় যে শিং করে সুখের আহার।