আলতা রঙের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
শীতের পরের কালটায় মিষ্টি খুকীর গালটায় কোন সে রানী আলতা মাখে কৃষ্ণচূড়ার ডালটায় খুকী যাবে ইষ্টি বাড়ি গায়ে পরে রঙিন শাড়ি চড়ে ফুলের নৌকায় ভ্রমর শুধু মৌ খায় খুকীর সাথে সঙ্গী হলো মিয়া বাড়ির বৌটায়। গোলাপ পড়লো চুলটায় কাঁটা ছিলো ফুলটায় কাঁটার আঘাত খেয়ে খুকী কেঁদে দু’চোখ উল্টায়।