টোকাই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
কাগজ কুড়ায় বলে যাদের টোকাই বলে ডাক কেমন কাটে তাদের জীবন কেউ কী খবর রাখ। বস্তি কিংবা রাস্তার পাশে খোলা আকাশ তলে চটের ঢেরায় ঘুমায় তারা ভেজে বৃষ্টির জলে। সারাটা দিন বকা ঝকা কত জনের শুনে তবুও টোকাই ঘুমিয়ে মনে নতুন স্বপন বুনে।