শিশুদের নিয়ে অন্যরকম আয়োজন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫২
কেউ সেজেছে গাঁয়ের বধূ। কেউ কৃষক। কেউবা ফেরিওয়ালা। রাইফেল কাঁধে আছে বীর মুক্তিযোদ্ধাও। বলছিলাম যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের কথা। রাজধানীর কোকাকোলা বালুর মাঠে শিশুদের নিয়ে এমনি একটি সুন্দর দিন পার করল ‘পৃথিবীর আলো প্রি-ক্যাডেট স্কুল’। সম্প্রতি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মো: তোফাজ্জল হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অধ্যক্ষ আলহাজ্ব মো: এমারত হোসেন ও চেয়ারম্যান মো: আতাউর রহমান, আক্তার হোসেন, সুরুজ আল ফারুক, আ: বাতেন ঢালী, ডা. সাদত আলী, আলাউদ্দিন বাবু প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্কুলের শিক্ষিকা নাদিরা পারভীন, রুনা আক্তার, মাহমুদা হাসানাত, রমা রাণী, তাহেরা খানম, ইসমত জাহান মুক্তা, রোমানা খাতুন ও নাছিমা আহমেদ প্রমুখ।