গুগল প্রতিনিধির সাথে শোয়েব চৌধুরীর সাক্ষাত্

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৫
সম্প্রতি গুগল’র দক্ষিণ-পূর্ব এশিয়ার মার্কেট ডেভেলপমেন্ট ইন-চার্জ জেমস ম্যাকক্লুরে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রিপাবলিক অব মাল্টার অনারারি কনসুল এবং এইচএসটিসি লিমিটেডের সিইও মো. শোয়েব চৌধুরীর সাথে। এই সৌজন্য সাক্ষাতে তারা বাংলাদেশের আইসিটি শিল্প; বিশেষ করে সফটওয়্যার পাইরেসি, কপিরাইট, বাংলাদেশে অবৈধ সফটওয়্যারের ব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করেন তারা। পাইরেসি বন্ধে এবং মেধাস্বত্ব সংরক্ষণে সরকারি ও বেসরকারি খাতে কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা নিয়েও আলোচনা করেন তারা। এর বাইরে গুগল আর্থ, গুগল এন্টারপ্রাইজ সলিউশন, গুগল অ্যাডভারটাইজমেন্ট সার্ভিস প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা হয়। সৌজন্য এই সাক্ষাত্ শেষে শোয়েব চৌধুরী বলেন, ‘গুগল’র সহযোগিতা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’