গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৫
চকোলেটের সাথে মানুষের পরিচয় যেমন দীর্ঘদিনের ঠিক তেমনি অস্ট্রেলিয়ার চকোলেটপ্রেমীদের সাথে ড্যারেল লি নামের ব্র্যান্ডটির পরিচয়ও দীর্ঘদিনের। আর ১৯২৭ সাল থেকে নানা স্বাদের চকোলেট উত্পাদন করে আসা এই প্রতিষ্ঠানটির অসংখ্য পণ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পণ্য হলো রকলি রোড। ২০১২ সালে অর্থনৈতিক মন্দার মুখে হারিয়ে যেতে বসলেও এ বছর নতুন করে যাত্রা শুরু করে ড্যারেল লি। আর নতুন এই যাত্রার কথা সবাইকে জানিয়ে দিতেই সম্প্রতি অস্ট্রেলিয়া ডে’র ঠিক আগ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় রকলি রোড চকোলেটটি বানিয়ে গিনেজ বুকে নিজেদের নাম লেখায় ড্যারেল লি। ১৫ জন চকোলেট বিশেষজ্ঞের প্রচেষ্টায় তৈরি হওয়া এই রকলি রোড চকোলেটটির দৈর্ঘ্য ছিল ৫৬০ সেন্টিমিটার, প্রস্থ ২০৫ সেন্টিমিটার এবং পুরুত্ব ৪৫ মিলিমিটার। আর পুরোপুরি তৈরি হওয়ার পর চকোলেটটির ওজন দাঁড়ায় ২৬১.২ কেজিতে।