জবরদস্তি করে কখনো শান্তি রক্ষা করা যায় না। কেবল সমঝোতা দ্বারাই এটি অর্জন করা যেতে পারে। - আইনস্টাইন
একমাত্র মনের শান্তিই পারে জীবনকে পরিপূর্ণ করে তুলতে। - আর আর গুইটারম্যান
পরশ্রীকাতর এবং লোভী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। - রাবেয়া বসরী (রা.)
শান্তি এমন মূল্যবান মণিমাণিক্য বিশেষ যে একমাত্র সত্য ছাড়া আমি সবকিছু এর পরিবর্তে দিয়ে দিতে পারি। - এন. হেনরি
শান্তির প্রকাশ সবসময়ই সুন্দর ও সহজ হয়।
- ওয়াল্ট হুইটম্যান।
