বৃহস্পতিবার শুরু
কাঠালিয়া সংবাদদাতা
হযরত মাওলানা নফিছুর রহমান হক্কোন নূরী প্রতিষ্ঠিত কাঠালিয়া শৌলজালিয়া হক্কোননূর দরবারের ৯৪তম ৩দিনব্যাপী বার্ষিক ওরস ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। সভাপতিত্ব করবেন গদ্দিনশীল পীর আলহাজ্ব মঞ্জিল মোরশেদ। ওরস শেষে রবিবার দরবারের অন্যতম প্রধান পীর বযলুর রহমান হক্কোননূরী স্মরণে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বেতাগীর মেয়র মোঃ আলতাফ বিশ্বাস বিশেষ অতিথি থাকবেন।
