দুমকি আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় সেশনে আনোয়ার হোসেন হাওলাদারকে সভাপতি ও আলতাফ হোসেন তালুকদারকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনের সভাপতি পটুয়াখালী-১ আসনের সাংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আ’লীগের অনুমোদনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক খান মোশাররফ হোসেন, দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর, দপ্তর সম্পাদক বাবু শৈমেন্দ্র চন্দ শৈলেন, প্রচার সম্পাদক কাজী রুহুল আমিনসহ জেলা আ’লীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।