জেনে নিন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
লিনাক্স উন্মুক্ত কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় লিনাক্স। ১৯৯১ সালে প্রথম এর অপারেটিং সিস্টেম কার্নেল ‘লিনাক্স কার্নেল’ উন্মুক্ত করা হয়। সেই থেকেই এটি বিশ্বব্যাপী ব্যবহূত হয়ে আসছে। একে মূলত ইন্টেলের এক্স৮৬ সিরিজের প্রসেসরে তৈরি পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি করা হয়। এর কর্মক্ষমতার কারণে সার্ভার, মেইনফ্রেম কম্পিউটার বা সুপার কম্পিউটারের জন্য এটি অপ্রদ্বন্দ্বী অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হয়ে আসছে। উন্মুক্ত এই অপারেটিং সিস্টেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নতুন নতুন অপারেটিং সিস্টেম। এর লোগো হিসেবে ব্যবহার করা হয় ‘টাক্স’ নামের পেঙ্গুইন মাসকট।