প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
ছবিতে ইতালির মডেল অ্যান্টোনিয়া ল্যাটেরজাকে দেখা যাচ্ছে সনির একটি পার্সোনাল থ্রিডি ভিউয়ার ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি দেখতে। এই ভিউয়ারটি সনি নতুন এনেছে বাজারে।
সেলুয়োন তৈরি করেছে ম্যাজিক কিউব নামের বিশেষ প্রজেকশন কিবোর্ড, যাকে যেকোনো তলেই প্রজেকশন করে ব্যবহার করা যায়। ছবিতে সেটিই ব্যবহার করতে দেখা যাচ্ছে।
মুরাটা তৈরি করেছে বিশেষ একটি বাইসাইকেল রাইডিং রোবট, যেটি কি না সাধারণ মানুষের মতোই সাইকেল চালাতে সক্ষম। ছবিতে সেই রোবটকেই দেখা যাচ্ছে সাইকেল চালাতে।
শিশুরা যাতে পর্যাপ্ত সময় পটিতে ব্যয় করতে পারে, সে জন্যই তৈরি হয়েছে এই আইপটি (!)। এতে রয়েছে আইপ্যাড স্ট্যান্ড যেখানে একটি ট্যাবলেট পিসি বসানো যাবে এবং শিশুদের মনোযোগ ধরে রাখা যাবে।
এইচজেডও তৈরি করেছে পানিরোধী স্মার্টফোন। ছবিতে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি ডেভিন মার্কেলকে দেখা যাচ্ছে পানির মধ্য থেকে একটি ফোন তুলে আনতে।
