আশিয়ান মেডিক্যাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
সম্প্রতি বরুয়া, খিলক্ষেতে আশিয়ান গ্রুপের প্রতিষ্ঠান আশিয়ান মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হলো এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান। এর মাধ্যমে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন আশিয়ান মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ভুঁইয়া, আশিয়ান মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া, আশিয়ান গ্রুপের পরিচালক ও সিইও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী, অত্র কলেজের অধ্যক্ষ ডাঃ চৌধুরী মোঃ হায়দার আলীসহ কোম্পানির পরিচালকমণ্ডলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি