শাহ্ ছৈয়দ মওলানা মীর আহম্মদ মুনিরী (রহ.) ৩৫তম বার্ষিক ওরস আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি থানার উত্তর রাঙ্গামাটিস্থ মীর মুনিরীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ মাহফিল, খতমে কুরআন, মিলাদসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন ওরস কমিটির সভাপতি ছৈয়দ মওলানা আলহাজ্ব কাজী আবু জাফর মুনিরী (মা.জি.আ.)। সকল মুরিদ ও আশেককে দ্বীনি দাওয়াত দেয়া হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
