যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে কানাডায়ও। শুধু কাদের মোল্লা নয়, সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়েছেন অটোয়ার দুইটি বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্রছাত্রীসহ প্রবাসী বাঙালিরা।
গতকাল মঙ্গলবার অটোয়া এবং কার্টন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রছাত্রীরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে লেখা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সমবেত হয়ে টানা সাত/আট দিনের চলমান শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অটোয়ার প্রবাসী বাঙালিরাও অংশ নেন। পরে ৪টায় তিন মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন তারা।
