জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, শাহবাগে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের দুশমনদের সমাবেশ হচ্ছে। এই সমাবেশের সাথে এ দেশের তৌহিদী জনতার কোন সম্পর্ক নেই। সেখানে ইসলামী আদর্শ ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিষোদগার করে অন্যায় অশালীন, অশ্লীল বক্তব্য দেয়া হচ্ছে। তার প্রতিবাদে সোচ্চার হওয়া দেশের ধর্মপ্রাণ জনগণ তথা তৌহিদী জনতা, ওলামায়ে-কেরাম, পীর মাশায়েখ ও জনগণের ঈমানি দায়িত্ব।
