রানি এলিজাবেথ যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ দেশটির সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন। বিবিসির এক জরিপের ভিত্তিতে তৈরি ব্রিটেনের প্রভাবশালী নারীর তালিকায় এক নম্বর স্থান দখল করেছেন রানি এলিজাবেথ। বিবিসি রেডিও ৪ এর উইমেনস আওয়ারের একদল বিচারক এই তালিকা তৈরি করেন। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে ও স্যানট্যন্ডার ব্যাংক ইউকে’র সিইও অ্যানা বোটিন। বিশ্বখ্যাত শিশুসাহিত্যিক জে কে রাউলিং আছেন ১৩ নম্বরে। রানির নাতবউ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন এই তালিকায় না থাকলেও বিচারকরা তার সম্ভাবনার কথা তুলে ধরেছেন।