শাহবাগের গণজাগরণ মঞ্চের স্তব্ধ কর্মসূচি পালন করেছে সরকার সমর্থিত আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিকাল ৪টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। তিন মিনিট ব্যাপ্তি এ কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে গণজাগরণ মঞ্চের ‘রাজাকারের ফাঁসি চাই’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন আইনজীবীরা।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার তানিয়া আমীরসহ অর্ধশতাধিক আইনজীবী।
