কোটালীপাড়া উপজেলার প্রতিপক্ষের হামলায় কলাবাড়ী ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ বাড়ৈ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার কুমুরিয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নেতৃত্বে চন্দ্র শেখর ওরফে চান বিশ্বাসকে সভাপতি করে গোপনে একটি কমিটি তৈরি করা হয়। এলাকাবাসী যতিন্দ্রনাথ বাগচীর নামের অপর একজনের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়। এতে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধলে আনন্দ বাড়ৈ আহত হন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে গতকাল রাতে মামলা হয়েছে। পুলিশ আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
