শাজাহানপুরে অস্ত্রসহ যুবলীগ ও যুবদলের নেতা গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
শাজাহানপুরে অস্ত্রসহ যুবলীগ ও যুবদলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১০ টায় বেতগাড়ী শাহ সুলতান ফিলিং স্টেশনের পাশে এক বাড়ি থেকে অভিযান চালায় বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রউফ ও যুবদলের যুগ্ম-সম্পাদক হোসেন আলীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। পরে থানার এসআই বাদী হয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে আব্দুর রউফ ও হোসেন আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আব্দুর রউফ যুবলীগের বহিষ্কৃত নেতা ও সন্ত্রাসী শাহীন হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।