ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ডিজিটাল ফটো ফ্রেম বাজারে এনেছে কম্পিউটার সোর্স। পিএফ ৮৩০ মডেলের ফটোফ্রেমটিতে স্থির ছবির পাশাপাশি রয়েছে ভিডিও সংরক্ষণ ও প্রদর্শনের সুযোগ। জেপিইজি, বিএমপি, এমপি-৪, এমপিইজি-৪ এবং ডব্লিউএমভি ফরম্যাট সমর্থিত ফটোফ্রেমটির ইন্টারনাল মেমরি ৮ জিবি। ৮” প্রশস্ত পর্দার ৪:৩ টিএফটি এলসিডি ডিসপ্লের ফ্রেমটির ছবির ঘনত্ব ৮০০ বাই ৬০০ পিক্সেল। এটি এসডি, এসডিএইচসি, সিএফ, মাইক্রোএসডি, এমটু, এমএস, পিআরও, এমএস ডুয়ো, এমএস প্রো ডুয়ো, এমএস প্রো এইচজি ডুয়ো এবং ইউএসবি ফ্ল্যাশড্রাইভ সমর্থন করে। ব্যাকআপ সময় ৮ ঘণ্টা। মূল্য ৯,০০০ টাকা।
