পিসিতে ভাইরাস আক্রমণ করলে অনেক সময়েই পিসির অনেক ফাইলকে নষ্ট করে ফেলে। এই সমস্যায় আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে ফাইলকে জিপ করে রাখার পদ্ধতি। উইন্ডোজে বিল্ট-ইন হিসেবেই উইনজিপ সফটওয়্যার রয়েছে। এর বাইরে উইনরার কিংবা ৭-জিপ সফটওয়্যারও এই কাজে সহায়তা করতে পারে আপনাকে। এর যেকোনো একটি ব্যবহার করে আপনি ফাইলকে আর্কাইভ হিসেবে সংরক্ষণ করতে পারবেন .জিপ বা .রার আকারে। সেক্ষেত্রে ভাইরাসের হাত থেকে আর্কাইভ করে রাখা ফাইলগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
