জোকস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৭
এক কৃপণ ছেলের সাথে এক কৃপণ মেয়ের প্রেম হয়ে গেল মেয়ে :যখন বাবা ঘুমিয়ে যাবে আমি রাস্তাতে একটা টাকার কয়েন ফেলব তুমি শব্দ শুনে ভিতরে চলে আসবে। কিন্তু ছেলে কয়েন ফেলার এক ঘণ্টা পর এল। মেয়ে :এত দেরি করলে কেন? ছেলে :আরে আমি কয়েনটা খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। মেয়ে :আরে পাগল আমি তো পয়সাটা সুতার সাথে বেঁধে নিচে ফেলেছিলাম। আর শব্দ হওয়ার পরই উঠিয়ে নিয়েছি! শিক্ষক :সঞ্জু বলত, জবরদস্তি মানে কী? সঞ্জু :স্যার, জবর দখল করা বস্তি হচ্ছে জবরদস্তি। মা :কিরে বিল্টু, আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? বিল্টু :ঘুমিয়ে থাকলে চেহারাটা কেমন দেখায় একটু দেখছি, এই যা! ছাত্র :ঘোড়ার ডিমে তা দিলে কী হয় স্যার? শিক্ষক :ডিমের কিছু হয় না। তবে যে তা দেয়, সে গাধা হয়। স্ত্রী :কী আছে এর মধ্যে? কই আমার মুখে কোনোদিন সিগারেট দেখেছ? স্বামী :সিগারেট খেতে হলে মুখ বন্ধ করতে হয়, বিয়ের পর থেকে আজ অবধি সেটা করতে পেরেছ।